যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ১৩, হামলাকারীর আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১

যুক্তরাষ্ট্রের টেনিস অঙ্গরাজ্যের মেমফিস শহরের একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ১২ জন। পরে হামলাকারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কোলিয়ারভিল উপশহরে ক্রোগার গ্রোসারি স্টোরে অস্ত্রধারী হঠাৎ করেই হামলা চালায়। তার ছোড়া এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন হতাহত হন। এসময় ওই গ্রোসারি স্টোরসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানায়, বন্দুক হামলার কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। জীবন বাঁচাতে অনেকে ফ্রিজ এবং লকারে অবস্থান নেয়। হামলাকারীকে আটকের আগেই আত্মহত্যা করেন।

পরে সবাইকে দ্রুত বের করে নিরাপদে আশ্রয়ে নিয়ে যায় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের