বড়দিনের ভ্রমণে ওমিক্রন ছড়াবে: শীর্ষ মার্কিন বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ০২:৪৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০২:৪৫

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, বড়দিন ঘিরে ভ্রমণ করলে করোনাভাইরাসের ওমিক্রন সংক্রমণ আরও বাড়বে। এমনকি পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছেন ড. অ্যান্থনি ফাউচি।

সম্প্রচারমাধ্যম এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে রবিবার ড. ফাউচি বলেন, ‘এটা নিয়ে কোনও সন্দেহ নাই, (ওমিক্রনের) সংক্রমিত করার অসাধারণ সক্ষমতা রয়েছে।’ মহামারি নিয়ে মার্কিন সরকারকে পরামর্শ দিয়ে আসা এই বিশেষজ্ঞ বলেন, সারা বিশ্বে দাপট দেখিয়ে যাচ্ছে এই ভ্যারিয়েন্টটি।

মারাত্মক পরিবর্তিত ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ বিধিনিষেধ কঠোর করছে। ইউরোপে ফ্রান্স ও জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা আরো করেছে। আর নেদারল্যান্ডস বড়দিন ঘিরে কঠোর লকডাউন ঘোষণা করেছে। বুস্টার ডোজ গ্রহণ করলে মারাত্মক অসুস্থতা থেকে ৮৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়- গবেষকেরা এমন তথ্য জানানোর পর বিভিন্ন দেশের সরকার করোনার বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি জোরালো করেছে।

রবিবার ড. ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে দ্রুত ওমিক্রন ছড়িয়ে পড়লে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, ‘এখন যে অবস্থা চলছে তাতে আমাদের হাসপাতালগুলোর ওপর খুব চাপ পড়তে যাচ্ছে।’

ড. অ্যান্থনি ফাউচি বলেন, মানুষের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতাগুলো মেনে চলা দরকার। তিনি আরও বেশি মার্কিন নাগরিককে টিকা এবং বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানান।

এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ড. অ্যান্থনি ফাউচি বলেন, টিকা গ্রহণ না করা ব্যক্তিদের মারাত্মক সংক্রমিত হওয়ার এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৭৩ শতাংশ মানুষ অন্তত পক্ষে করোনার এক ডোজ টিকা নিয়েছে। এখন পর্যন্ত ৩০ শতাংশ নিয়েছে বুস্টার ডোজ। মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে পাঁচ কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর এই সংশ্লিষ্ট রোগে মারা গেছে আট লাখের বেশি মানুষ।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম