কোভিডের সঙ্গে বসবাসের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: শীর্ষ বিজ্ঞানী

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১২:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:০৮

কোভিড-১৯ সংক্রমণ ও হাসপাতালে ভর্তির ঊর্ধ্বগতির মধ্যে যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সঙ্গে বসবাসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

মঙ্গলবার সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (সিএসআইএস) এক আলাপচারিতায় ড. ফাউচি বলেন, করোনা নির্মূলের চিন্তা অবাস্তব। তিনি বলেন, ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর অস্বাভাবিক, নজিরবিজীন দক্ষতার কারণে চূড়ান্তভাবে সবাই আক্রান্ত হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা, নতুন ভ্যারিয়েন্টে পরিবর্তনের দক্ষতা এবং বিপুল সংখ্যক টিকা না নেওয়া মানুষের কথা উল্লেখ করে ড. ফাউচি বলেন, ‘এই ভাইরাস নির্মূলের কোনও উপায় নেই।’

এখন পর্যন্ত টিকা মারাত্মক অসুস্থতা থেকে রক্ষা করে আসছে। তবে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে টিকার কার্যকারিতা কমে এসেছে। তবে ফাউচি বলেন, ‘ওমিক্রন ছড়িয়ে পড়ায় আশা করা যাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন একটি পর্যায়ে প্রবেশ করবে, যেখানে জনগোষ্ঠীর মধ্যে যথেষ্ট সুরক্ষা থাকবে, যথেষ্ট ওষুধ থাকবে যাতে কেউ আক্রান্ত হলে এবং অতি ঝুঁকিতে থাকা মানুষকে চিকিৎসা দেওয়া সহজ হবে।’

ড. অ্যান্থনি ফাউচি বলেন, ‘আমরা যখন সেখানে পৌঁছাবো সেটাই হলো রুপান্তর। আর আমরা এই মুহূর্তে সেই রুপান্তরের দ্বারপ্রান্তে রয়েছি।’ এই বিশেষজ্ঞ যখন এই আশাবাদ শোনাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনই দেশটিতে নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছে দেড় লাখ মানুষ আর মৃত্যু হচ্ছে এক হাজার দুইশ’ জনের।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম