উড়ালের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২

ইসরায়েলি কোম্পানি এভিয়েশন এর তৈরি করা অ্যালিস নামের প্লেনটির ইঞ্জিন টেস্ট গত সপ্তাহে সম্পন্ন হয়েছে। সিয়াটলের উত্তরে আরলিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এই পরীক্ষা সম্পন্ন হয়। এভিয়েশন এর প্রধান নির্বাহী (সিইও) ওমের বার-ইয়োহে জানিয়েছেন অ্যালিস এর প্রথম ফ্লাইট শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে।

বৈদ্যুতিক গাড়ি কিংবা সেল ফোনের মতো একই ব্যাটারি প্রযুক্তিতে তৈরি অ্যালিস ৩০ মিনিটের চার্জে নয় জন যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়তে পারবে। পাড়ি দিতে পারবে প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্লেনটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ২৮৭ মাইল বেগে ছুটতে পারবে।

এভিয়েশন মূলত বৈদ্যুতিক আকাশ ভ্রমণের ওপর নজর দিয়েছে। তারা আশা করছে, আগামী সাত থেকে ১০ বছরের মধ্যে একটি বৈদ্যুতিক প্লেন ২০ থেকে ৪০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারবে।

এভিয়েশন বৈদ্যুতিক প্লেনটির তিনটি ধরন নিয়ে কাজ করছে। একটি হলো কমিউটার, একটি এক্সিকিউটিভ এবং একটি বিশেষায়িত পরিবহন প্লেন। কমিউটার প্লেনটির টেস্ট সম্পন্ন হয়েছে। এতে নয় যাত্রী ও দুই পাইলট এবং ৮৫০ পাউন্ড ওজন বহন করা যাবে। এক্সিকিউটিভ ধরনটি মূলত আরামদায়ক ভ্রমণের জন্য নকশা করা হয়েছে। ছয় জন যাত্রীর জন্য প্রশস্ত জায়গা থাকবে এতে। আর পরিবহন প্লেনটি ৪৫০ কিউবিক ফুট আয়তনের পণ্য বহন করতে পারবে।

কোম্পানিটি জানিয়েছে, এসব কিছু বাস্তবায়ন করা সম্ভব হলে বাণিজ্যিক প্লেনের তুলনায় রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা ব্যয় ৭০ শতাংশ পর্যন্ত কমে যাবে।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
সর্বশেষ খবর
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর