সেই আফগান মন্ত্রী এখন উবার চালক

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ১৬:৫৩আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬:৫৩

গত বছর আগস্টে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের আগের দিন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ‘স্বাগত’ জানায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন নিয়ে পালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ এই ঘটনার ছয় মাস পর একদা আশরাফ ঘানির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা খালিদ পায়েন্দা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একজন উবার চালক।

২০২০ সালের শেষ দিকে কাবুলের একটি হাসপাতালে করোনায় মায়ের মৃত্যুর পর পায়েন্দা আফগানিস্তানের অর্থমন্ত্রী হন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, না হলেই ভালো হতো।

তার কথায়, আমি অনেক নোংরামি দেখেছি এবং আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার অংশ ছিলাম আমি। যখন মানুষের দুর্দশা দেখেন এবং সেজন্য নিজেকে দায়ী মনে হয়- তখন তা খুব কঠিন।

তালেবান আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন পায়েন্দা। ঘানির সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি এই পদক্ষেপ নেন। তার ভয় ছিল, প্রেসিডেন্ট হয়ত তাকে গ্রেফতার করতে পারেন। তখনই তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে আসেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে পায়েন্দা বলেন, আগামী দুই দিনে আমি যদি ৫০ ট্রিপ সম্পূর্ণ করতে পারি তাহলে ৯৫ ডলার বোনাস পাব।

৪০ বছর বয়সী এই পায়েন্দা এক সময় যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০০ কোটি ডলারের বাজেট তদারকি করেছেন। অথচ এই সপ্তাহে তিনি ছয় ঘণ্টা কাজ করে ১৫০ ডলারের সামান্য বেশি আয় করেছেন।

নিজের পরিবারের ভরণ-পোষণ করতে পারার জন্য পায়েন্দা কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু বলেছেন, এই মুহূর্তে থাকার জন্য আমার কোনও জায়গা নেই। আমার এখানে থাকা উচিত না। এটি খুব শূন্য অনুভূতি।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম