যুক্তরাষ্ট্রের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ 

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ জুলাই ২০২২, ১৫:৩০আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৮:২২

কোভিড পরিস্থিতি বিবেচনায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তরফে এই সতর্কতা জারি করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

সোমবার বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে সিডিসি। ওই তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া পাঁচ দেশ হলো বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

২৮ দিনে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের কোভিড শনাক্ত হওয়া দেশগুলোকে এই তালিকায় যুক্ত করে থাকে সিডিসি। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এটি হালনাগাদ করা হয়ে থাকে।

‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বর্তমানে ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে। এরমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ের মতো দেশের নামও রয়েছে।

/জেজে/এমপি/এমওএফ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের