মার্কিন প্রেসিডেন্ট সম্মাননা পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সাঈফ

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫১

তরুণ বিজ্ঞানীদের সর্বোচ্চ মার্কিন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশি কম্পিউটার বিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিনবিজ্ঞান ও প্রকৌশল খাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বাংলাদেশি তরুণ কম্পিউটার বিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিন। এ বছর ১০৫ জন তরুণ বিজ্ঞানী ‘প্রেসিডেন্সিয়াল আরলি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-পিকেইস (পিইসিএএসএ)’  শিরোনামের এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে একমাত্র বাংলাদেশি হচ্ছেন সালাহউদ্দিন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৫ থেকে ৪০ বছর বয়সের তরুণ বিজ্ঞানীদের প্রতি বছর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তবে এখনও পুরস্কার তুলে দেওয়ার তারিখ জানানো হয়নি ।

কম্পিউটারের জন্য লো এনার্জির মাইক্রো প্রসেসের তৈরির কাজে বিশেষ অবদানের জন্য সাঈফ সালাহউদ্দিনকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। এ বিজ্ঞানীর গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। তার বামা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলি থেকে মাস্টার্স করেছেন। এ দম্পতির দুই সন্তান রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে স্নাতক শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান সাঈফ। ইন্ডিয়ানার পার্ডো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে ২০০৮ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন বার্কলি ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায়।

১৯৯৬ সালে  ওই সময়ের প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ পুরস্কার চালু করেন।

/এএ/

সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী