রিপাবলিকান প্রাইমারিতে সাউথ ক্যারোলাইনায় জয়ী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে সাউথ ক্যারোলাইনার প্রাইমারি নির্বাচনে সহজ জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।

সাউথ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালিকে হারিয়ে এ জয় পেলেন ট্রাম্প। যদিও এই সাউথ ক্যারোলাইনা নিকির নিজের অঙ্গরাজ্য এবং এখান থেকে তিনি দুবার মেয়ার নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় ভোট শেষ হয়। ভোটে মাত্র ১৭ জনের সমর্থন পেয়েছেন নিকি হ্যালি, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১০৭ জনের সমর্থন।

ভোট শেষে, কলম্বিয়ায় সমর্থকদের উদ্দেশ্য প্রায় ৩০ মিনিট ধরে বক্তব্য রাখেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, রিপাবলিকান পার্টির এখনকার মতো একতা তিনি আগে কখনো দেখেননি।  

সম্প্রতি একাধিক বিতর্কে নাম জড়িয়েছে ট্রাম্পের। তারপরও প্রেসিডেন্ট লড়াইয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি।

সাউথ ক্যারোলিনা জয়ের মাধ্যমে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি। অন্যদিকে এ প্রতিযোগিতা থেকে সরে যেতে নিকি হ্যালির ওপর চাপ বাড়বে।

তবে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি সুপার টুইসডে পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ৫ মার্চ সুপার টুইসডেতে যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্য ও একটি অঞ্চলে একযোগে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে আছেন ট্রাম্প। ডেমোক্র্যাট পার্টি থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম