নিউ জার্সিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিউ ইয়র্কে কম্পন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ২২:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০০:৪০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৫ এপ্রিল) নিউ জার্সিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটিতে হালকা ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ছিল নিউ জার্সি। তবে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এএফপি-র প্রতিনিধি জানিয়েছেন, হঠাৎ করেই ব্রুকলিনের ভবনগুলো ও তার আলমারির দরজা ও ফিক্সচারগুলো কেঁপে উঠে।

প্রতিনিধি আরও জানিয়েছেন, ভূমিকম্পের পর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘে গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়।

সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো বলেন, এটা কি ভূমিকম্প?

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ভূমিকম্প অনুভব হয়েছে। এছাড়া লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভব করেছেন অনেকেই।

আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, সব ঠিক আছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক