পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা

ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছে মার্কিন সুপ্রিমকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১৩:০৮আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৩:০৮

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছে দেশটির সুপ্রিমকোর্ট। সোমবার ( ৫ আগস্ট) ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে মিসৌরি রাজ্যের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিমকোর্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন।

এ অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প।

তবে আসন্ন ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিসৌরির রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি গত ৩ জুলাই ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন করেন।

ফ্লোরিডা, আইওয়া, মন্টানা এবং আলাস্কার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলরা মিসৌরির মামলার সমর্থনে সুপ্রিমকোর্টে ব্রিফও করেছেন।

ঘুষ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আগামী ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন নিউ ইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান। 

/এস/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের