যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত, ১০০ গাড়ির সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১৩:০৩ আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৩:৩২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০০টি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে বরফে ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির মিশিগান স্টেট পুলিশ । ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।  

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তবে এ পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আই-১৯৬ মহাসড়কে একের পর এক বড় ট্রাকসহ অন্যান্য যানবাহনের সংঘর্ষের ফলে অনেক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়েছে। একাধিক স্থানে গাড়ি পিছলে সড়কের বাইরে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।  

পুলিশ আরও জানিয়েছে, ওই ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০টি সেমি-ট্রাক ও ভারী ট্রাক একসঙ্গে জটলা পাকিয়ে পড়ে, যার ফলে ব্যস্ত এই আন্তঃরাজ্য মহাসড়কটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও সড়কটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হয়নি।  

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রাতভর তুষার ও প্রবল বাতাসের কারণে উড়ন্ত বরফ পড়তে পারে এবং নতুন করে প্রায় ১০.১৬ সেন্টিমিটার তুষার জমার সম্ভাবনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য মিশিগানের কিছু এলাকায় মোট তুষারপাতের পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৩৫.৫ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

/এসএসএস/
সম্পর্কিত
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
সর্বশেষ খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন