যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়  

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ জন স্কি খেলোয়াড় নিখোঁজ হয়েছেন। এছাড়াও একই দলের আরও ৬ জন তুষারের মধ্যে আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেভাডা কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ট্রাকির কাছে ক্যাসল পিক এলাকায় তুষারধসের ঘটনা ঘটে। স্কি ট্যুরে অংশ নেওয়া ১৬ জনের দলে ছিলেন চারজন গাইড ও ১২ জন খেলোয়াড় ছিলেন।

শেরিফ দপ্তর আরও জানিয়েছে, আটকে পড়া ছয়জনকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। নিখোঁজ ১০ জনের খোঁজে জোর তল্লাশি চলছে।

উদ্ধার অভিযানে দুটি নিকটবর্তী স্কি রিসোর্ট থেকে উচ্চ প্রশিক্ষিত স্কি উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তুষারের ওপর চলাচলকারী বিশেষ ট্র্যাকযুক্ত যান স্নোক্যাট পাঠানো হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেসিআরএ-টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেরিফ কার্যালয়ের মুখপাত্র ক্যাপ্টেন রাসেল গ্রিন বলেছেন, উচ্চ ঝুঁকির কারণে উদ্ধার অভিযান ধীর ও জটিল হবে। বিকেল পর্যন্ত উদ্ধারকর্মীরা, যাদের মধ্যে স্কিয়ারও রয়েছেন, ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। জীবিতরা ত্রিপলের নিচে আশ্রয় নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

/এসএসএস/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ