ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, রায় মার্কিন আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৬, ১১:৫৭আপডেট : ০৮ মে ২০২৬, ১১:৫৭

সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। বৃহস্পতিবার (৭ মে) নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড-এর তিন বিচারকের একটি প্যানেল এই রায় দেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

ক্ষুদ্র ব্যবসায়ীদের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ২-১ ব্যবধানে দেওয়া রায়ে আদালত জানান, কংগ্রেস প্রেসিডেন্টকে শুল্ক আরোপের যে ক্ষমতা দিয়েছে, ট্রাম্প তার অপব্যবহার করেছেন। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারক তাদের পর্যবেক্ষণে লিখেছেন, এই শুল্ক ‘অবৈধ’ এবং ‘আইনত অননুমোদিত’।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারার আওতায় এই ১০ শতাংশ শুল্ক জারি করা হয়েছিল, যা আগামী ২৪ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্পের জারি করা আরও উচ্চ হারের শুল্ক বাতিল করে দিলে প্রশাসন এই সাময়িক শুল্ক আরোপ করে।

আদালতের এই সিদ্ধান্তের ফলে মামলার তিন বাদী ওয়াশিংটন অঙ্গরাজ্য, মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্ল্যাপ অ্যান্ড ব্যারেল এবং খেলনা নির্মাতা প্রতিষ্ঠান বেসিক ফান-এর কাছ থেকে শুল্ক আদায় বন্ধ হয়ে গেছে। বেসিক ফান-এর সিইও জে ফোরম্যান রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা লড়াই করেছি এবং জিতেছি’।

আইনজীবীরা মনে করছেন, এই রায়ের ফলে আরও অনেক কোম্পানি এখন শুল্ক বাতিলের আবেদন করার সুযোগ পাবে এবং ইতোমধ্যে পরিশোধ করা অর্থ ফেরত পাওয়ার দাবি তুলতে পারবে। তবে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে মামলাটি ওয়াশিংটনের ফেডারেল সার্কিট আপিল আদালত হয়ে পুনরায় সুপ্রিম কোর্টে যেতে পারে।

/এএস/
সম্পর্কিত
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ