প্রথম অস্ত্রোপচারেই সফল হিউম্যানয়েড রোবট ‘সার্জি’ 

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১১:৫৫আপডেট : ১০ জুলাই ২০২৬, ১১:৫৫

প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল একজোড়া হিউম্যানয়েড রোবট সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে। অন্য আরেকটি ঘটনায়, মানুষের সহায়তা নিয়ে একটি মাত্র হিউম্যানয়েড রোবট এই প্রক্রিয়াটি সম্পন্ন করে। পপুলার সায়েন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর বিজ্ঞানীরা ধারণা-প্রমাণভিত্তিক বা প্রুফ অব কনসেপ্টে প্রাক-ক্লিনিক্যাল এই গবেষণা পরিচালনা করেন। এতে বৃহদাকৃতির নন-প্রাইমেট স্তন্যপায়ী প্রাণীর পিত্তথলি অপসারণ করা হয়।

বর্তমানে রোবোটিক অস্ত্রোপচার সাধারণ বিষয় হলেও সেগুলো মূলত একাধিক হাতযুক্ত বিশালাকার ডিভাইস, যেগুলোর ওজন ৮০০ কেজিরও বেশি হয়ে থাকে। তবে এই অস্ত্রোপচার সম্পন্নকারী হিউম্যানয়েডগুলোর উচ্চতা মাত্র পাঁচ ফুট এবং ওজন মাত্র ২৭ কেজি। ‘সার্জি’ ডাকনামের এই রোবটগুলোকে প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা সম্ভব এবং এগুলো অনেক বেশি সাশ্রয়ী।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর প্রকৌশলী মাইকেল ইয়িপ ও তার সহকর্মীরা গবেষণার ফলাফল নেচার সাময়িকীতে প্রকাশ করেছেন। তারা জানান, রোবটগুলোকে অস্ত্রোপচারের সরঞ্জাম ধরার জন্য বিশেষ অ্যাডাপ্টার দিয়ে সজ্জিত করা হয়েছিল এবং দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করার বিষয়টি বেশ স্বাভাবিক বা সহজ অনুভূত হয়েছে।

ইউসি সান ডিয়েগোর সার্জন নিকিতা থারেজা বলেন, আমরা বিস্মিত হয়েছি, সার্জি আমাদের কর্মপরিবেশ ও কাজের ধাঁচের সঙ্গে কতটা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছে।

গবেষণার সহলেখক শ্যাংলেই লিউ বলেন, এসব হিউম্যানয়েড রোবট অপারেশন থিয়েটারে সহজেই ব্যবহার করা যায়। কারণ এগুলো খুব কম জায়গা দখল করে এবং খরচও তুলনামূলকভাবে অনেক কম। গবেষকদের মতে, বিশ্বের স্বাস্থ্যসেবা সংকট মোকাবিলায় এ ধরনের রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকা, যুদ্ধক্ষেত্র এবং এমনকি মহাকাশেও এগুলো সহজে মোতায়েন করা সম্ভব।

তবে ‘সার্জি’ রোবটগুলোকে অস্ত্রোপচারের সময় কয়েকবার পুনরায় ক্যালিব্রেট করতে হয়েছে, ফলে বিদ্যমান রোবোটিক সার্জারি ব্যবস্থার তুলনায় অস্ত্রোপচার শেষ করতে বেশি সময় লেগেছে। এছাড়া নিয়ন্ত্রণকারী এবং রোবটের মধ্যে প্রতিক্রিয়ার সময় কিছু বিলম্ব ছিল, যা নিয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

তারা উল্লেখ করেন, বাস্তব অভিজ্ঞতায় এ ধরনের সীমাবদ্ধতা সময়ের সঙ্গে কাটিয়ে ওঠা সম্ভব। উদাহরণ হিসেবে বলা হয়, প্রথমবার রোবোটিক ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করতে ছয় ঘণ্টা সময় লেগেছিল, অথচ বর্তমানে একই ধরনের অস্ত্রোপচার প্রায় ৩০ মিনিটেই সম্পন্ন করা যায়।

গবেষকদের মতে, অস্ত্রোপচার করার পাশাপাশি ‘সার্জি’ অস্ত্রোপচারের সরঞ্জাম ধরতে এবং পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও সহায়তা করতে পারে। মাইকেল ইয়িপ বলেন, তাদের লক্ষ্য একটি ‘স্বয়ংক্রিয় সার্জিক্যাল সহকারী’ তৈরি করা। ভবিষ্যতে এমন একটি অপারেশন থিয়েটার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে হিউম্যানয়েড রোবট ও মানুষ একই দলের সদস্য হিসেবে পাশাপাশি কাজ করবে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
প্রেমিকার ‘ভালোবাসায়’ সেজেছিল গাড়ি, রাস্তায় নামতেই জরিমানা
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
সর্বশেষ খবর
সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে
সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ