বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন কেন

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ জুলাই ২০২৬, ১৪:৪৭আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৪:৪৭

বিশ্বকাপের অন্যতম মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক দ্বৈরথে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে প্রশাসন। এই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড।

দুই দেশের মধ্যকার ঐতিহাসিক উত্তেজনার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে আটলান্টা পুলিশ। ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে ৭৪ দিনের সংঘাতে জড়িয়েছিল যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। ব্রিটিশ নিয়ন্ত্রিত এই অঞ্চলটি, যা আর্জেন্টিনায় ‘লাস মালভিনাস’ নামে পরিচিত এবং এটি এখনও দুই দেশের মধ্যে একটি সার্বভৌমত্ব বিরোধের বিষয় হয়ে রয়েছে।

এক বিবৃতিতে আটলান্টা পুলিশ জানিয়েছে, ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ আয়োজন এবং ক্রমবর্ধমান বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাগত জানাতে আটলান্টা পুলিশ বিভাগ শহরজুড়ে জননিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঐতিহাসিক এই আয়োজনটি যেন সবার জন্য নিরাপদ ও আনন্দদায়ক হয়, তা নিশ্চিত করতে অনুষ্ঠানস্থল, বিনোদন এলাকা এবং অন্যান্য জনবহুল স্থানে অতিরিক্ত কর্মী ও কৌশলগত সম্পদ মোতায়েন করা হয়েছে।

শেষ ষোলোতে মিসরকে ৩-২ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে নিয়ে একটি স্লোগান গাইতে দেখা যায়। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছিলেন ম্যারাডোনা। অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসি এবারই প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন।

২৪ বছর পর বিশ্বকাপে দুই দলের প্রথম দেখার আগে আর্জেন্টিনার একটি যুদ্ধপ্রবীণ সংগঠন সমর্থকদের রাজনীতির পরিবর্তে ফুটবলে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, সার্বভৌমত্বের প্রশ্ন আন্তর্জাতিক পরিসরে কূটনীতি, ঐতিহাসিক সত্য এবং সংবিধানে অন্তর্ভুক্ত শান্তিপূর্ণ দাবির মাধ্যমেই তুলে ধরা উচিত। খেলাধুলার আবেগ এবং জাতীয় ইস্যুর মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখা জরুরি বলেও তারা উল্লেখ করেছে।

আটলান্টা পুলিশ যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের সমর্থকদের আচরণের প্রশংসা করলেও, যুক্তরাজ্যে থাকা সমর্থকদেরও একই ধরনের আচরণ করার আহ্বান জানিয়েছে। গত সপ্তাহান্তে ইংল্যান্ডের নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচকে ঘিরে যুক্তরাজ্যে ফুটবল-সংশ্লিষ্ট ৫০০টির বেশি ঘটনার খবর পাওয়া গেছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
আমেরিকার যে পার্কে ঢুকতে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হয় মার্কিনিদেরও
‘ভার্জেন্টিনা’ বিতর্কে উত্তাল বিশ্বকাপ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
সর্বশেষ খবর
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্র ও যুগ্ম সচিবের বিরুদ্ধে তদন্ত শেষ 
মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্র ও যুগ্ম সচিবের বিরুদ্ধে তদন্ত শেষ 
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের