‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী’, নিউ ইয়র্কে এলে গ্রেফতার করতে চান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ১৩:০০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৩:০১

জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে সামনে রেখে তাকে গ্রেফতার করা সম্ভব কি না, তা নিয়ে এখনও আইনি পরামর্শ নিচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার এ মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।

শনিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।

মেয়র নির্বাচনি প্রচারণার সময়ও নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। তবে এখন তিনি বলেছেন, কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার ক্ষমতা তার আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এ কারণে তিনি নগর কর্তৃপক্ষের আইনি উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করছেন।

মামদানি বলেন, নিউইয়র্ক সিটিতে আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা সেটাই করবো।

মামদানির এমন মন্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মেয়র হিসেবে নিজের দায়িত্ব এবং শহরে ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের মোকাবিলার দিকে নজর না দিয়ে, তিনি ইসরায়েল রাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে শত্রুতা উসকে দিতে এবং শিরোনাম হতে চেয়েছেন।

ড্যানন আরও বলেন, এতে কোনও কিছুই পরিবর্তন হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসবেন, গর্বের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ইসরায়েলের সত্য ও নাগরিকদের রক্ষা করার অবিচল অধিকারের কথা বিশ্বের সামনে তুলে ধরবেন। আর যদি কাউকে গ্রেফতার করতেই হয়, তবে তা নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে করা উচিত।

সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিও অনুষ্ঠানে নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন। তিনি বলেন, আমার মনে হয়, গোপনে তিনি আমেরিকাকে ঘৃণা করেন।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক