ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১৯:৪৫আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

আরেকটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ না পেলে ইসরায়েল অথবা নিজের মাতৃভূমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মধ্য থেকে যেকোনও একটিকে বেছে নিতে হবে পেন্টাগনকে পাঠানো এক লিখিত চিঠিতে এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে অজ্ঞাত কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্যের কথা জানানো হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ইউরোপীয় কমান্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক কার্যক্রম সমন্বয় করে থাকে। সেখানে তাদের যুদ্ধজাহাজগুলো ইরান এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সরাসরি সহায়তা করে থাকে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্পেনের রোটায় অবস্থিত ইউরোপীয় কমান্ডের ৫টি ডেস্ট্রয়ারের মধ্যে ২টি শুক্রবার পর্যন্ত ভূমধ্যসাগরে মোতায়েন ছিল।

অন্যদিকে ইউরোপীয় কমান্ডের মূল দায়িত্বগুলোর একটি হলো ন্যাটো ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকানো। একই সঙ্গে রাশিয়ার দীর্ঘপাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে রক্ষা পাওয়া যে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। যুদ্ধজাহাজের সংকট থাকায় এখন দুই ফ্রন্ট একসঙ্গে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই চাঞ্চল্যকর প্রতিবেদনের বিষয়ে পেন্টাগন কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ইউরোপীয় কমান্ড মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

/এএস/
সম্পর্কিত
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
সর্বশেষ খবর
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা