নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ০৯:২৫আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৫

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের বাইরে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের ওপর গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন তিনি। পুলিশের সঙ্গে মুখোমুখি হওয়ার পর আত্মঘাতী গুলিতে ওই ব্যক্তিও মারা যান। বুধবার (২৬ আগস্ট) মন্টানা অঙ্গরাজ্যের পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

মঙ্গলবার পরিবারের এক সদস্য এপিকে জানান, মা-বাবা তাকে ঘর ছেড়ে চলে যেতে বলার কয়েক সপ্তাহ পর ৪৪ বছর বয়সী অ্যালান স্মিথ নামের ওই ব্যক্তি রবিবার এই নৃশংস হত্যাকাণ্ড চালান। নিহতদের মধ্যে স্মিথের বাবা-মা রয়েছেন। নিহতরা একই পরিবারের চার প্রজন্মের সদস্য। তাদের বয়স ৯০-এর কোঠার এক প্রবীণ নারী থেকে শুরু করে ৭ বছর বয়সী এক শিশুও ছিল বলে জানিয়েছেন প্রতিবেশী ও পরিবারের বন্ধু জেনিফার মার্সার।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা গুলির শব্দ শুনতে পান, যার পরপরই পুরো বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরে পুলিশ নিশ্চিত করে যে, অভিযুক্ত হামলাকারী নিজে গুলিবর্ষণে নিহত হয়েছেন। আগুনে বাড়িটি পুরো পুড়ে যাওয়ায় তদন্তের কাজ ব্যাহত হচ্ছে।

স্বজনদের সূত্রমতে, নিহতরা হলেন- অ্যালান স্মিথের বোন মেগান গ্যাকিয়ের, তার দুই সন্তান ওয়েন আয়ারল্যান্ড (১৩) ও ক্লো আয়ারল্যান্ড (৭), মেগানের বর্তমান স্বামীর আগের পক্ষের দুই সন্তান ল্যান্ডন গ্যাকিয়ের (১৫) ও শার্লট গ্যাকিয়ের (১২)। এছাড়া অ্যালানের মা-বাবা ডানা ও বার্ব স্মিথ এবং তার ৯৫ বছর বয়সী বৃদ্ধা ঠাকুরমা ইভলিন স্মিথও এই হত্যাকাণ্ডের শিকার হন।

নিহতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, ১২ বছর বয়সী শিশু শার্লট গ্যাকিয়ের সাহসিকতার সাথে ৯১১-এ ফোন করে পুলিশকে ঘটনার কথা জানায় ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করে।

হত্যাকাণ্ড চালানো অ্যালান স্মিথ সম্পর্কে তার সাবেক ভগ্নিপতি ব্র্যাড আয়ারল্যান্ড জানান, অ্যালান মূলত একজন ‘একাকী ও অসামাজিক’ প্রকৃতির মানুষ ছিলেন। সারাদিন তিনি নিজের ঘরে কম্পিউটারে কাটাতেন। এর আগে তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড না থাকলেও তিনি মানসিকভাবে কিছুটা উগ্র ছিলেন।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ডাটাবেজ অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটি ২২তম গণহত্যার ঘটনা। এর মধ্যে ১৫টিই ঘটেছে পারিবারিক বিরোধের জেরে। গত এপ্রিলের পর এটি যুক্তরাষ্ট্রে ঘটা সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।

/এএস/ 
সম্পর্কিত
ইরানে আপাতত নতুন হামলা নয়, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
সর্বশেষ খবর
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
গোলাপি ফ্লেমিঙ্গো, লেবুর বাগান ও হারানো ইতিহাসের গল্প সিসিলির ভেন্ডিকারিতে
গোলাপি ফ্লেমিঙ্গো, লেবুর বাগান ও হারানো ইতিহাসের গল্প সিসিলির ভেন্ডিকারিতে
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?