জরুরি সেবার জন্য ডেকে এনে যুক্তরাষ্ট্রে দমকলকর্মীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ১৬:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৬:২৮

নিরাপত্তা কর্তৃপক্ষ দমকলকর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এক বাড়ি থেকে জরুরি চিকিৎসাসেবার জন্য ফোন করা হয়। দমকলকর্মীরা সেখানে পৌঁছালে শুরু হয় তাদের ওপর গুলিবর্ষণ। এতে এক দমকলকর্মী নিহত হন। অপর দমকলকর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক খবরে বিষয়টি জানা গেছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পুলিশ বর্ণবাদে আক্রান্ত!

দমকল কর্মকর্তারা জানান, প্রিন্স জর্জেস কাউন্টিতে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। নিহত দমকলকর্মীর নাম জন উমস্নেইডার। তবে দমকল কর্মকর্তারা সাহায্যের অনুরোধটি জরুরি স্বাস্থ্য সেবার জন্য বলে উল্লেখ করলেও পুলিশ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা।

যুক্তরাষ্ট্রের আরও খবর: ৭০ বছর পর মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠালো ভারত

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এক ব্যক্তি একটি বাড়িতে ঘুকে বাড়ির লোকজনকে আটকে রাখেন। এ সময় এক প্রতিবেশীর জরুরি সাহায্যের ফোন পেয়ে দমকলকর্মীরা ওই বাড়িতে যান। তারা বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে আটক রাখা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। সূত্র: সিএনএন।

আরও পড়ুন: পরস্পরের বিবেচনাবোধ নিয়ে হিলারি-স্যান্ডার্সের প্রশ্ন

/এসএ/এএ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের