ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে ইরানের তিনটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে প্রয়োজনে তেহরানের সমগ্র তেল ট্রাফিকের বহর ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, আমেরিকান বাহিনীকে রক্ষা করতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করবো না এবং প্রয়োজনে ইরানের এই সীমিত ও অরক্ষিত তেল ট্যাঙ্কার বহর পুরোপুরি ধ্বংস করে দেব।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের একটি বিমানবাহী রণতরী এবং একটি ডেস্ট্রয়ার অঞ্চলে টহল দেওয়ার সময় ইরানের একাধিক ‘উস্কানিবিহীন হামলা’ সফলভাবে এড়াতে সক্ষম হয়। এ ঘটনায় কোনও মার্কিন সেনাসদস্য আহত হয়নি। মার্কিন হামলার ফলে ইরানি তেল বহনকারী দুটি ট্যাঙ্কার স্থায়ীভাবে অচল হয়ে পড়েছে এবং খালি থাকা তৃতীয় ট্যাঙ্কারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারগুলো একটি গোপন নেটওয়ার্কের অংশ ছিল, যা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং তাদের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়নে সাহায্য করে আসছিল।

/এএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
কী, কেন, কীভাবেআবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
যাচাই ছাড়া বাসা ভাড়া নয়, মালিকদের সতর্ক থাকার আহ্বান র‌্যাবের
যাচাই ছাড়া বাসা ভাড়া নয়, মালিকদের সতর্ক থাকার আহ্বান র‌্যাবের
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক