যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রধান শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেশটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন ট্রাম্প। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও সনদ তার ছিল না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা দফতরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। সূত্রের দাবি, এই পদের জন্য ডেভিসের যোগ্যতা বেশি এবং সিনেটের অনুমোদনও রয়েছে তার।
গত কয়েক দিন ও সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ে অসংখ্য ব্যবহারকারীর ভ্রমণ, যোগাযোগ ও ই-কমার্স কার্যক্রম ব্যাহত হয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কও এসব বিপর্যয়ের প্রভাব থেকে রক্ষা পায়নি।
সূত্র: এএফপি
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়