‘বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের অভাবে রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৬, ২০:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২০:২৪

প্যাথলজিস্ট (ফাইল ছবি) স্বাস্থ্যসেবার অপরিহার্য অংশ সঠিক ও মানসম্পন্ন পরীক্ষা। মানসম্পন্ন পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞ। কিন্তু বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের (ল্যাবরেটরি মেডিসিন) অভাবে অনেক ক্ষেত্রেই রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের (এসসিপি) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ‘সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের (এসসিপি) মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনবল তৈরিসহ উন্নত ল্যাবরেটরি সার্ভিস প্রদান করা। সঠিক ও দক্ষ জনশক্তি গড়ে তুলে চিকিৎসা বিজ্ঞানের এ শাখাকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং অর্থবহ করে তোলা হবে।’
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দেশের অনেক মানুষ রোগ নির্ণয়ের জন্য যাচ্ছেন। বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের অভাবে অনেক ক্ষেত্রেই রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছেন না।’
মানসম্পন্ন পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দক্ষ বিশেষজ্ঞ, তাই প্রতিটি উপজেলা, জেলা হাসপাতালগুলো দক্ষ জনশক্তি প্রেরণের জন্য প্রস্তাবিত ২৪টি জেলায় কনসালট্যান্ট পদ সৃষ্টি করা দরকার বলেও মন্তব্য করেন তারা।

সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যরা।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম