বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ০০:০২আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০০:০৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতালে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আগামীকাল শুক্রবার সারাদেশে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা দেওয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেওয়া হবে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সকল সরকারি হাসপাতাল/ক্লিনিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বহির্বিভাগ খোলা রাখা এবং জরুরি ও ইনডোর সেবা যথানিয়মে সার্বক্ষণিক চালু রাখতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সূত্র: বাসস।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের