১৬ আগস্ট সেলাই কাটা হবে তৌফা-তহুরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ১৬:৩৫আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৮:১০

তৌফা ও তহুরা ভালো আছে, আগামী ১৬ আগস্ট তাদের সেলাই কাটার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তাদের চিকিৎসক ডা. শাহনূর ইসলাম। রবিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনূর ইসলামের অধীনে ভর্তি আছে তৌফা ও তহুরা।

হাসপাতালে চিকিৎসাধীন তৌফা-তহুরা ডা. শাহনূর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমনিতে ওরা (তৌফা-তহুরা) ভালো আছে, মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও খাচ্ছে। সবকিছু যদি এখনকার মতো ভালো থাকে তাহলে ১৬ তারিখ তাদের সেলাইগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত কয়েকদিন কিছু জটিলতা থাকলেও এখন তারা অনেকটাই স্বাভাবিক জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ সকালেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ওদের দেখে গিয়েছেন, তারাও একই মত দিয়েছেন। কিন্তু মায়ের কোলে করে একেবারে বাড়ি না ফেরা পর্যন্ত ওদেরকে আমরা ঝুঁকিমুক্ত বলছি না।’

এদিকে, তৌফা ও তহুরার এবারের অস্ত্রোপচারই শেষ নয় জানিয়ে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদুটির আরও কয়েকটি অস্ত্রোপচার লাগবে, তবে সেটা এখনই নয়। আরেকটু সুস্থ হোক-সময় যাক। তারপর আমরা অস্ত্রোপচার সম্পন্ন করবো।’

প্রসঙ্গত, গত ১ আগস্ট পেছন দিকে জোড়া লাগানো ১০ মাস বয়সী শিশু তৌফা ও তহুরাকে পৃথক করেন চিকিৎসকরা। তারা যেভাবে জোড়া লেগে জন্মগ্রহণ করেছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে পাইগোপেগাস বলা হয়। এ রকমের শিশু পৃথক করার ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: গম্ভীর তৌফা, হাসিমুখ তহুরার

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম