বিএসএমএমইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গবেষণা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ০১:৫১আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ০১:৫৪

বিএসএমএমইউ বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ সোমবার (৩০ এপ্রিল)। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি চিকিৎসা গবেষণার ক্ষেত্র বাড়ানোর জন্য বিএসএমএমইউ’কে তাগিদ দিয়েছেন।
বিএসএমএমইউ এর তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিবস উপলক্ষে সকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করবেন। এরপর উপ উপাচার্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর উপাচার্যের নেতৃত্বে সবার অংশগ্রহণে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি র্যা লি বের হবে।’
এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহীদ ডা. মিলন হলে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এদিকে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে চিকিৎসা গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে এবং তা আমাদের জনগণের স্বাস্থ্যসেবায় প্রয়োগ ঘটাতে দেশে চিকিৎসা গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা প্রয়োজন। আমি আশা করি, এ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে আরও উদ্যোগী ও কার্যকর ভূমিকা পালন করবে।’

রাষ্ট্রপতি বলেন, “১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে দেশে চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর গবেষণা এবং চিকিৎসা সেবায় এটি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উচ্চতর গবেষণাসহ জনগণকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় একটি মডেল। তাই ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে দেশে-বিদেশে এটি প্রতিষ্ঠিত হোক, জাতি তা প্রত্যাশা করে।”

বিএসএমএমইউ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যুগোপযোগী চিকিৎসা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় ১০০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহী ও চট্টগ্রামে দু’টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করতে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটে আরও একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম