চিকিৎসা পেয়েছে দেশের ২২ হাজার ক্লাব ফুট শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ২১:০৭আপডেট : ০৩ জুন ২০১৮, ২১:১৬

র‌্যালি দেশের ২২ হাজার ক্লাবফুট বা মুগুর পা নিয়ে জন্ম নেওয়া শিশু চিকিৎসার আওতাভুক্ত হয়েছে। আজ  রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর শহীদ ডা. মিলন হলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। দি গ্লেনকো ফাউন্ডেশন-এর ওয়াক ফর লাইফ ও অর্থোপেডিক বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া বলেন, ক্লাবফুটমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা বাড়াতে কাজ করা হবে।  পাশাপাশি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো.শহীদুল্লাহ শিকদার বলেন, ক্লাবফুট বা মুগুর পা নিয়ে জন্মগ্রহণ করা শিশুরা আজ  আর বোঝা নয়, অবহেলিত নয়, চিকিৎসার মাধ্যমে তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত হচ্ছে।

সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ বলেন, ক্লাবফুট সমস্যা নিয়ে বেঁচে থাকা শিশুরা ঠিকমতো হাঁটতে পারে না। এ সমস্যা দূরীকরণে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমগুলোকে আরও এগিয়ে আসতে হবে।     

মূল প্রবন্ধ উপস্থাপন কালে বিএসএমএমইউ-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণপ্রিয় দাশ বলেন, দি গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত ওয়াক ফর লাইফ প্রকল্পটি ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে যশোর জেলা সদর হাসপাতাল থেকে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সাফল্য লাভ করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে প্রায় ৪০টি জেলায় সরকারি এবং বেসরকারি হাসপাতালে ক্লিনিক স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে প্রায় ২২ হাজার ক্লাবফুট-শিশুকে ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পটি তাদের ক্লিনিকে চিকিৎসার আওতাভুক্ত করেছে । বিএসএমএমইউ এ ৬শ’ ২৭ জন শিশুর ৯শ’ ৬৪টি মুগুর পা চিকিৎসার আওতাভুক্ত করেছে। বিএসএমএমইউ এর অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত এর সার্বিক সহযোগিতায় এবং সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণপ্রিয় দাশ এর তত্ত্বাবধানে ওয়াক ফর লাইফ-এর কার্যক্রম শুরু হয় ২০১০ সালের ১৪ মার্চ।  এ বছরের ১ মে পর্যন্ত শুধু বিএসএমএমইউ এ ৬শ’ ২৭ জন শিশুর ৯শ’ ৬৪টি মুগুর পা ‘ওয়াক ফর লাইফ’ তাদের চিকিৎসার আওতাভুক্ত করেছে এবং চিকিৎসাসেবা দেওয়া অব্যাহত রয়েছে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দি গ্লেনকো ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কলিন ক্যাম্পবেল ম্যাকফারলেন। আলোচনা সভায় দি গ্লেনকো ফাউন্ডেশন-এর কান্ট্রি ডিরেক্টর মো.জাহাঙ্গীর আলম, বিএসএমএমইউ-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ উপস্থিত ছিলেন।  ক্লাবফুটমুক্ত বা মুগুর পা মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র এ এবং বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম