দেশে শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৮:০৪আপডেট : ২০ জুন ২০১৮, ১৯:২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গত ৯ বছরে সরকারের নিরলস প্রচেষ্টায় দেশের মানুষের স্বাস্থ্যমান অনেক উন্নত হয়েছে। শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে।’ বুধবার (২০ জুন) ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর ও সংস্থার সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হচ্ছিল।
জনগণের জন্য স্বাস্থ্যসেবার মান বাড়াতে এই চুক্তি অনুযায়ী আগামী এক বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) স্বাস্থ্যখাতের লক্ষ্য অর্জনে সরকার অঙ্গীকার অনুযায়ী এগিয়ে চলেছে। সরকারের সাফল্যকে আরও ঊর্ধ্বে নিয়ে জনগণের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে।’
বুধবারের অনুষ্ঠানে আরও ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয়, অধিদফতর ও বিভিন্ন সংস্থার প্রধানরা।

/এসআই/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম