মাতৃমৃত্যু রোধে কাজ করবে ফেটো ম্যাটারনাল মেডিসিন সোসাইটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ২০:১৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২০:৪১

মা ও শিশু স্বাস্থ্য দেশে বর্তমানে প্রতি ১ লাখে ১৯৬ জন নারী মা হওয়ার সময় মারা যান। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা কমিয়ে প্রতি লাখে ৭০ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে (এসডিজি)। ৫৪ ভাগ মাতৃমৃত্যু প্রতিরোধযোগ্য। ঠিক কী কী কারণে বাংলাদেশে মাতৃমৃত্যু প্রতিরোধ করা যাচ্ছে না এটি নিয়ে আগামী রবিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী সম্মেলন।

ফেটো ম্যাটারনাল মেডিসিন সোসাইটি আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘এভরি মাদার অ্যান্ড এভরি ফেটাস কাউন্টস’।
সম্মেলনে দেশের ও বাইরে থেকে আসা প্রায় ৮০০ গাইনি চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সম্মেলনের সঙ্গে যুক্ত ডা. শারমীন আব্বাসী। তিনি বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘২ সেপ্টেম্বর হল অব সেলিব্রেটিতে বিকাল সাড়ে ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা গণমাধ্যমের কাছে সম্মেলনের প্রাপ্তি নিয়ে কথা বলবো।’
তিনি বলেন, ‘এই সোসাইটি মূলত বাংলাদেশে মাতৃমৃত্যু প্রতিরোধে করণীয় নিয়ে কাজ করবে।’

/টিওয়াই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম