ডেঙ্গুতে ঢামেকে আরও দু’জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১০:৩৮আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৫:২২

ঢামেক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা গেছেন। তারা হলেন- ফারজানা হোসেন (৪৩) ও মো. লিটন (২৭)। সোমবার (২৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে ফারজানা ও মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে লিটন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।ঢামেক

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এসব তথ্য জানান।
জানা যায়,  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ঢামেকে ভর্তি হন ফারজানা। ওইদিন রাত পৌনে দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে। 

অন্যদিকে গত ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার (২৭ জুলাই) ঢামেকে ভর্তি হন লিটন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি  ওয়ারীতে থাকতেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। 

এর  আগে, গত রবিবার (২৮ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওপেন্দ্র চন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত জুন মাসে একজন এবং জুলাই মাসে নয় জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, ঢাকার ১৩টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৩৬টি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩ হাজার ৮৪৭ জন।
এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯৩ জন, মিটফোর্ড হাসপাতালে ২৬৯ জন, ঢাকা শিশু হাপসাতালে ১০২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৩৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১২ জন, বারডেম হাসপাতালে ৪৮ জন, বিএসএমএমইউতে ৬৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৮৫ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪১ জন, বিজিবি হাপসাতালে ৩৬ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২১৬ জন রোগী ভর্তি রয়েছেন।

/এআইবি/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’