আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৫:২০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৫:৪৫

আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেছেন, ‘বাংলাদেশে ডেঙ্গু রোগ এসেছে ২০০০ সাল থেকে। গত আট বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকে।’
মঙ্গলবার (৩০ জুলাই) বিএসএমএমইউ’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তাদের করা জরিপের পরিসংখ্যান তুলে ধরেন অধ্যাপকডা. সাইফ উল্লাহ মুন্সী। তিনি বলেন, ‘জরিপে দেখা গেছে, যারা দ্বিতীয়বার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তাদের এক থেকে পাঁচ শতাংশ মৃত্যুর সম্ভাবনা থাকে।’
বিএসএমএমইউ'র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আমাদের এখানে ২৫-২৯ জুলাই পর্যন্ত প্রায় এক হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী এসেছেন। এদের মধ্যে ১৭৭ জনকে ভর্তি করা হয়েছে। ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোনও রোগী এখন পর্যন্ত এই হাসপাতালে মারা যাননি।
তিনি বলেন, ‘বহির্বিভাগে তিন-চারশ’ রোগী জ্বর নিয়ে আসে যাদের অধিকাংশ ডেঙ্গু রোগে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৩ জন নতুন রোগী। আমাদের হাসপাতালে ২১ জন শিশু ভর্তি আছে। জটিল অবস্থায় আছেন ১২ জন। তাদের মধ্যে বয়স্ক আট ও শিশু তিনজন।
বিএসএমএমইউ’র ভাইরোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গত জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত করা জরিপে ৬ হাজারেরও বেশি মানুষের ডেঙ্গু টেস্ট করা হয়েছে। তাতে ২৬ শতাংশ মানুষের NS1 পজিটিভ এসেছে। ৬ শতাংশের IgM পজিটিভ এসেছে। IgM এবং IgE দুটোই পজিটিভ এসেছে পাঁচ শতাংশ মানুষের। এছাড়াও যাদের বয়স ১৬-৩০ বছরের মধ্যে তারাই বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। নারীদের চেয়ে পুরুষরাই বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে। একইসঙ্গে চারটি সেরোটাইপেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।’

/জেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান