৬০ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্ত ১৫ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২০:১৩আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:২৫

৬০ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্ত ১৫ হাজার স্বাস্থ্য অধিদফতর ৬০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার তথ্য জানিয়েছে। আর এ জ্বরে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৫৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ১৩ হাজার ৫২৪, আর ঢাকার বাইরের জেলাগুলোতে রয়েছেন এক হাজার ৮৪৫ জন। মঙ্গলবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে চিত্র উঠে এসেছে।

অপরদিকে, সরকারি হিসাবমতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮ জন। যদিও কেবলমাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সরকারি, বেসরকারি ও ঢাকার বাইরে হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন চার হাজার ৪০৮ জন।

কন্ট্রোল রুমের তথ্যমতে, রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ১৩টি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৫ জন। অপরদিকে ৩৬টি বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬৬ জন। এরমধ্যে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৬৭৯ জন, মিটফোর্ড হাসপাতালে ২৯৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬৬ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১৬ জন, বারডেম হাসপাতালে ৫২ জন, বিএসএমইউতে ৯৬ জন, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ১৩২ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২৫৩ জন, পিলখানার বিজিবি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এদিকে, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৬ জন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ৭৯ জন, স্কয়্যার হাসপাতালে ৮৯ জন, ল্যাবএইড হাসপাতালে ১৫ জন, সেন্ট্রাল হাসপাতালে ১০৫ জন, কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৯৪ জন, ইউনাইটেড হাসপাতালে ৯০ জন, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১২ জন, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৮ জনসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৭০ জন। বেসরকারি এসব হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯০৩ জন।

অপরদিকে, রাজধানী ঢাকার বাইরে ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ৫৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৯১ জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৪৬ জন, হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন। খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন, হাসপাতালে ভর্তি আছেন ১৭৬ জন। রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন, হাসপাতালে ভর্তি আছেন ১৯৮ জন। রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ১০২ জন, হাসপাতালে ভর্তি আছেন ৮৩ জন। বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৩ জন, হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ১০৭ জন, হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন এবং ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৮ জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। 

/জেএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম