ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫৮

ডেঙ্গু রোগী ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় (২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন। আগের দিন বুধবার এ সংখ্যা ছিল ২৩৬ জন। এরমধ্যে ঢাকায় নতুন রোগীর সংখ্যা ৭৪ জন আর ঢাকার বাইরে ১৩৬ জন। যা বুধবার ঢাকায় ছিল ৮৯ জন আর ঢাকার বাইরে ১৪৭ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম আরও জানায়, এছাড়া দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৯৪২ জন। বুধবার এই সংখ্যা ছিল ৯৩০ জন। এরমধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪১০ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৫৩২ জন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৪৭৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ২৮৫ জন।

এছাড়া সরকারি হিসেবে এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৭ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল। এরমধ্যে ১৭১টি মৃত্যু পর্যালোচনা করে এখন পর্যন্ত ১০৭ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

 

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম