বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ২১:৫০আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২১:৫৮

বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি স্বাস্থ্য বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি।

২০২০-২১ সালের জন্য গঠিত ১৫ সদস্যদের এই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন চ্যানেল আইয়ের জান্নাতুল বাকিয়া কেকা ও দৈনিক নয়া দিগন্তের হামিম উল কবীর।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচতি হন সেবিকা দেবনাথ (ভোরের কাগজ), কোষাধ্যক্ষ নেসার উদ্দিন আহমেদ (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক রাজবংশী রায় (সমকাল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মাসউদ (নিউ এইজ)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- শিশির মোড়ল (প্রথম আলো), নিখিল মানকিন (জনকণ্ঠ), নুরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), মাজেদুল নয়ন (বার্তা২৪), দিনার সুলতানা (বিটিভি) ও মোরশেদ রহমান (বাসস)।

ফোরামের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিদায়ী সাবেক ও বর্তমান সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক নিখিল মানখিন এবং কোষাধ্যক্ষ নেসার উদ্দিন বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে রিপোর্ট দুটি পাস হয়।

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান