আইইডিসিআরের নতুন হটলাইন ০১৯৪৪৩৩৩২২২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২১:২৭আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৪৪

করোনা ভাইরাস কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস সংক্রান্ত যেকোনও তথ্য ও সেবার জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নতুন হটলাইন নম্বর চালু করেছে। নতুন এই (০১৯৪৪৩৩৩২২২) হটলাইন নম্বরটি হান্টিং নম্বর হিসেবে কাজ করবে।

বুধবার (১১ মার্চ) আইইডিসিআরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরের পর আইইডিসিআর তার পরদিন প্রতিষ্ঠানের পুরাতন চারটি নম্বরের পাশাপাশি আরও আটটি নম্বর সংযুক্ত করে, একইসঙ্গে ছিল স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরটি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে কল করলে হটলাইনের যে নম্বরটি ফ্রি থাকবে, সে নম্বরে কল চলে যাবে। যাতে করে যারা কল করবেন, তাদেরকে বিভিন্ন নম্বরে কল করতে না হয়। নম্বরটিতে কল করলে ‘পে’ করতে হবে। তবে আইইডিসিআর টোল ফ্রি করার জন্য কাজ করছে। আশা করছি আজ রাতের মধ্যে সে ব্যবস্থা হয়ে যাবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি টোল ফ্রি হবে।

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম