বিদেশি কোম্পানির প্যাকেটে নকল হ্যান্ড গ্লাভস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ২৩:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২৩:৫৩

বিদেশি কোম্পানির প্যাকেটে নকল হ্যান্ড গ্লাভস

বিদেশি নামী কোম্পানির প্যাকেটে নকল হ্যান্ড গ্লাভস প্যাকিং করার অপরাধে এএসএম ট্রেড্রার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে এসময় অভিযানে ছিল র‌্যাব-২।
সোমবার ( ১৩ এপ্রিল) রাতে রাজধানীর পান্থপথে এসএমএম ট্রেডিং কোম্পানিতে অভিযানটি পরিচালিত হয় বাংলা ট্রিবিউনকে জানান ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ পরিদর্শক নাহিন আল ইসলাম। তিনি বলেন, ওখানে বিদেশি নামী কোম্পানির প্যাকেটে প্যাকিং করা অবস্থায় হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে, আর কিছু ছিল খোলা।
তারা ওই কোম্পানির খালি প্যাকেটে হ্যান্ড গ্লাভসগুলো বাজারে বিক্রি করতো, লেখা থাকতো মেড ইন মালয়েশিয়া। আরও ছিল আন রেজিস্ট্রার্ড সিরিঞ্জ, যেগুলোর কোনওটারই ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি নেই। দামও লেখা ছিল না প্যাকেটের গায়ে। যে কারণে ভোক্তা অধিকার আইন আর ওষুধ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে দশ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান নাহিন আল ইসলাম।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম