করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ১৪:৩৮আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৫:৪৬

অধ্যাপক নাসিমা সুলতানা (ফাইল ছবি) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৫২ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, 'গত ২৪ ঘণ্টায় যে সাত জন যারা মারা গেছেন; তাদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী একজন। এদের ৫ জন ঢাকার, একজন সিলেটের এবং একজন রাজশাহীর। যারা মারা গেছেন তাদের পাঁচ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে, একজনের বয়স ৪০-৫১ বছরের মধ্যে এবং একজন শিশু; যার বয়স ১০ বছরের নিচে।'

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৯২টি, পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২টি নমুনা; এরমধ্যে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ হাজার ৯১৩ জন। আর এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, 'আমাদের নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি এবং যা পরীক্ষা করেছি তা আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ বেশি। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় যারা সুস্থ হয়েছেন, তারা হাসপাতালে ছিলেন। আক্রান্ত ব্যক্তিদের যারা বাড়িতে অবস্থান করে সুস্থ হন, তাদের তথ্য আমরা এখানে দিই না। আশা করছি ভবিষ্যতে তাদের তথ্য সংগ্রহ করে আপনাদের জানাতে পারবো।'

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৫ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে এক হাজার ২২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৩৮ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৪০১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪ হাজার ৫৯০ জন; এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি