হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ২৯ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৯:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২০:০০

হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. সিয়াম বলেন, আক্রান্তের মধ্যে আটজন চিকিৎসক, দু’জন ওয়ার্ড মাস্টার, দু’জন ওয়ার্ড বয় এবং ১৫ জন সিস্টার। রোগী সবসময়ই ছিল আমাদের। তাদের মধ্যে থেকেই ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসকসহ অন্যদের টেস্ট করানো হয়। সেখান থেকেই পর্যায়ক্রমে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত ২৯ জনের পজিটিভ এসেছে। আমাদের স্যাম্পল আরও গিয়েছে, সেগুলো আসতে থাকবে।
তিনি বলেন, আজ একসঙ্গে অনেকের পজিটিভ এসেছে, তবে এর আগেও হয়েছে। গত তিন থেকে চারদিন ধরেই চিকিৎসকদের পজিটিভ হওয়ার সংবাদ আসছিল।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালের ২৯ নার্স এবং ১৬ থেকে ১৯ জন চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান