হলি ফ্যামিলি হাসপাতালের ৫০০ বেড করোনা রোগীদের জন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১৭:২১আপডেট : ১০ মে ২০২০, ১৭:২৬

হলি ফ্যামিলি হাসপাতালের ৫০০ বেড করোনা রোগীদের জন্য

রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের ৭০০ বেডের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ৫০০ বেড বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে এ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য খুব দ্রুত টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হবে বলেও জানান তিনি।
রবিবার ( ১০ মে) ইস্কাটনে অবস্থিত রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করে তিনি এ কথা বলেন। আগামী অক্টোবর মাস পর্যন্ত এ হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা চলমান থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হলি ফ্যামিলি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চালু করতে গত ৭ মে সরকারের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুক্তি স্বাক্ষর হয়। সে প্রেক্ষিতেই আজ হাসপাতালটিকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ হাসপাতালে ১০টি আইসিইউ বেডের পাশাপাশি সাতটি ভেন্টিলেটর, সাতটি ডায়ালাইসিস মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। যদি আরও কিছু প্রয়োজন হয় সরকার দেবে।
দেশে শুরুতে একটি প্রতিষ্ঠানে কোভিড-১৯ এর পরীক্ষা করা হলেও বর্তমানে সে সংখ্যা বাড়িয়ে ৩৬টি প্রতিষ্ঠানে পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন ৫ হাজারের বেশি টেস্ট করা হচ্ছে। একইসঙ্গে খুব দ্রুতই আরও ১৬টি টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। আর তা হলে দিনে আট থেকে ১০ হাজার টেস্ট করা সম্ভব হবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামসহ অন্যরা।
 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান