করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১৪:৩৩আপডেট : ২৭ মে ২০২০, ১৫:৩৩

অধ্যাপক নাসিমা সুলতানা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত ৩৮ হাজার ২৯২ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.২২ শতাংশ।

বুধবার (২৭ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ৮৪৩টি। পরীক্ষা করা হয়েছে আট হাজার ১৫টি। এখন পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২ শতাংশ।

তিনি বলেন, মারা যাওয়া ২২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, সিলেট বিভাগের দুই জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৭১-৮০ বছরের মধ্যে একজন, ৬১-৭০ বছরের মধ্যে সাত জন, ৪১-৫০ বছরের মধ্যে দু'জন, ৫১-৬০ বছরের মধ্যে সাত জন, ৩১-৪০ বছরের মধ্যে দু'জন, ২১-৩০ বছরের মধ্যে দু'জন, ১০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৮১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৯৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৭৮৯ জনকে। এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ১০৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ৮২ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন দুই লাখ ১৪ হাজার ৪০৮ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ৬৯৬ জন।

/এসও/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম