প্লাজমা দেওয়া নিয়ে ফেসবুক লাইভে যা বললেন ডা. ফেরদৌস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৪:৪৮আপডেট : ২২ জুন ২০২০, ১৭:১৬

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্লাজমা দেনডা. ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্র প্রবাসী আলোচিত চিকিৎসক ফেরদৌস খন্দকার রবিবার (২১ জুন) কোয়ারেন্টিন শেষ করে বেরিয়েছেন। সেখান থেকে বেরিয়ে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্লাজমা দান করেন। প্লাজমা দেওয়ার মুহূর্তটি ভিডিও করে সেটি পরে ফেসবুকে পোস্ট করেন তিনি। ভিডিওতে প্লাজমা দানের গুরুত্ব তুলে ধরেন ডা. ফেরদৌস খন্দকার।

ভিডিওতে ফেরদৌস খন্দকার বলেন, 'আমি প্লাজমা ডোনেট করছি। কারণ, আমার অ্যান্টিবডি পজিটিভ আছে। একটি পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্লাজমা থেরাপি। বাংলাদেশে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। সেই তুলনায় প্লাজমা দাতা একেবারেই কম। যুক্তরাষ্ট্রে প্লাজমা ডোনেট করতে একটি অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অপেক্ষা করতে হয় ৮ সপ্তাহ। কিন্তু এখানে গত এক মাসে ১০০ জনের মতো প্লাজমা দিয়েছেন। আমি মনে করি, আপনাদের সবার একটি ভূমিকা আছে। এটি সিম্পল একটা জিনিস, শরীর থেকে রক্ত নিয়ে আলাদা একটি মেশিনে পরিশোধিত করে রক্তের কণিকাগুলো আপনাকেই ফেরত দেবে। শুধু রক্তের পানি অংশটুকু রেখে দেবে, যেটিকে প্লাজমা বলা হয়। এটি তেমন ব্যয়বহুল কিছু না।’

তিনি বলেন, ‘আপনি যদি দিতে চান, ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৮ তলার ব্লাড ব্যাংকে দিতে পারবেন। আপনি ডোনেট করতে চাইলে তারা অ্যান্টিবডি টেস্ট করে দেখবে ডোনেট করতে পারবেন কিনা। আপনি চাইলে ১০ দিন পর পর দিতে পারেন। এখানে যিনি চিকিৎসক আছেন, তিনি নির্ধারণ করবেন আপনি কয়বার দিতে পারবেন।’

ডা. ফেরদৌস বলেন, ‘এটি দেওয়ার মধ্যে কোনও ঝুঁকি নেই এবং যিনি নেবেন তার জন্য কিন্তু এটি একটি জীবন রক্ষাকারী উপাদান। অনেকেই বলছেন, তাদের পরিবার পরিজনের প্রয়োজন হলে দেবেন। যখন প্রয়োজন মনে করবেন তখন দেবেন। আসলে ব্যাপারটি এমন হওয়া উচিত নয়। এখানে সবার এগিয়ে আসা উচিত, যার প্রয়োজন তাকেই দেওয়া উচিত। আমি আমার দায়িত্বটুকু পালন করে গেলাম। এটি একটি বিশাল ব্যাপার বলে আমি মনে করি। আমি এ নিয়ে তৃতীয়বার প্লাজমা ডোনেট করলাম। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে আমি আজকে প্রথম কাজটি করলাম প্লাজমা দান করে। আমি জানি না কে গ্রহীতা হবেন, তবু দিয়ে দিলাম ভালো কাজের অংশ হিসেবে।’

তিনি আরও বলেন, ‘অনেকেই বলেন– শো অফ! জি, আমাকে দেখে যদি পাঁচ জন মানুষও এগিয়ে আসেন এবং পাঁচ জন মানুষ বেঁচে যান, সেটি একমাত্র লাভ। আমার অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন, এই দু’টি সেন্টারের যেকোনও একটির মাধ্যমে সপ্তাহে সপ্তাহে প্লাজমা দিতে। এতে কোনও অসুবিধা নেই। চিকিৎসক যদি মনে করেন তাহলে নেবেন।'

/এসও/ইউআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু