করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩১ চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২১:৫৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩১ জন চিকিৎসক। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ১৬২ জন। তাদের মধ্যে চিকিৎসক দুই হাজার ৮৯৩ জন, নার্স আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮৩ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৮৬ জন।

সোমবার ( ৮ মার্চ) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের বিষয়ে বলা হয়, এই চিকিৎসকরা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন মৃত্যুবরণকারী সকল চিকিৎসকের বিদেহী আত্মার শান্তিকামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের জন্য আমাদের কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদের গৌরবান্বিত করেছে এবং আগামীর দুর্গম যাত্রায় আমাদেরকে আলোর পথ দেখিয়েছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী