অবসরে গেলেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ০১:১৩আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:১৩

শেষ কর্মদিবসে ব্যস্ততম সময় পার করে অবসরে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বুধবার (২৪ মার্চ) থেকে উপাচার্যের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠতম উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।‌

শেষ কর্মদিবসে মঙ্গলবার (২৩ মার্চ) ডা. মিল্টন হলে ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন বিদায়ী উপাচার্য। মতবিনিময়ে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানান।‌

উপাচার্য বিভিন্ন ব্লকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি বি ব্লকের নিচতলায় জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিকের উদ্বোধন করেন। এরপর দুপুর ২টার দিকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের কাছে উপাচার্যের দায়িত্বভার অর্পণ করেন।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ২০১৮ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের আদেশপ্রাপ্ত হয়ে ৩ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। সেই হিসাবে মঙ্গলবার ছিল তার শেষ কর্মদিবস।‌

মতবিনিময়ে, রাউন্ড প্রদানকালীন ও জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বর্তমানে  উপাচার্য মহোদয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সাহানা আখতার রহমান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাশ, অধ্যাপক ডা. শিউলী চৌধুরী প্রমুখ।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম