করোনা রোগীদের জন্য বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিকে ১০০ বেড চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২০:২৯ আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:২৯

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বঙ্গবন্ধু শেখ ‍মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে ১০০ বেড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত রোগীর মৃত্যু সবই বৃদ্ধি পেয়েছে। করোনা আক্রান্ত রোগীদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাসেবা প্রদান বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোগীদের সামাল দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফিভার ক্লিনিকে করোনা ইউনিট চালুর উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে ৫০টি বেড নিয়ে করোনা ইউনিটের রোগী ভর্তি করা শুরু হবে জানিয়ে বলা হয়, পরবর্তীতে আরও ৫০টি শয্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে কেবিন ব্লকে ২০০টি শয্যায় ও ২০টি আইসিইউ চালু রয়েছে। কেবিন ব্লকের করোনা ইউনিটের ইতোমধ্যে ২০টি কেবিন বৃদ্ধি করা হয়েছে। আইসিইউ বেড আরও ১০টি বৃদ্ধি করা হবে। অর্থাৎ কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে ১৫০টি করোনা বেড, ১০টি আইসিইউ বেড এবং ২০টি কেবিন বৃদ্ধি করা হবে ।

 

জেএ/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ
ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা