অন্য হাসপাতাল থেকে ডিএনসিসি হাসপাতালে না আসার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৯:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০১:৩৬

শুধুমাত্র নতুন আক্রান্ত ছাড়া অন্য হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে না আসার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) হাসপাতাল পরিদর্শন শেষে এ অনুরোধ করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন, যারা যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানে থেকেই চিকিৎসা নিন। তারা যেন এখানে না আসেন। তারা যদি চলে আসেন তাহলে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের সিট সংকট দেখা দিবে। তাই আপনারা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানেই নিন। তবে নতুন আক্রান্তরা সেবা পাবেন।

এসময় তিনি জানান, ২৪ ঘণ্টায় ১৯২ জন রোগী রিপোর্ট করেছেন। ৮৩ জন রোগীকে আমরা ভর্তি করেছি এবং ৩৪ জন রোগীকে আমরা আইসিইউতে নিয়েছি। তার মধ্যে ৪ জন মারা গেছেন। এই মুহূর্তে ভর্তি আছে ৭৮ জন। এখন পর্যন্ত ৮০টি আইসিইউ প্রস্তুত আছে।

এর আগে সোমবার (১৯ এপ্রিল) থেকে রোগী ভর্তি শুরু হয় এই হাসপাতালে। হাসপাতালটিতে শুরুতে ২৫০ বেড দিয়েই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এটিকে পাঁচ শতাধিক বেডে পরিণত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের