ঢাকার ৬ হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ বেড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২১, ১৯:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২০:৪৬

টানা ২০ দিন পর করোনায় দৈনিক মৃত্যু দুইশ’র নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এছাড়া দৈনিক শনাক্তের সংখ্যাও কমে আসছে, কমে আসছে শনাক্তের হার। তবে এরমধ্যেও স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, তালিকাভুক্ত রাজধানী ঢাকার সরকারি ছয় হাসপাতালেই করোনা রোগীদের জন্য আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই।

অধিদফতর জানাচ্ছে, ঢাকায় ১৭টি সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এরমধ্যে চারটি হাসপাতালে সাধারণ বেডে চিকিৎসা হলেও এসব রোগীর জন্য আইসিইউ বেড নেই। হাসপাতাল চারটি হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আট বেড, টিবি হাসপাতালে চার বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছেন।

অন্য হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে দুটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে একটি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ বেডের মধ্যে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি ও ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৮টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানী ঢাকার ১৭টি করোনা হাসপাতালের মোট ৩৮৩টি আইসিইউ বেডের মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৩১টি বেড।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম