ডেঙ্গু: সেপ্টেম্বরের ১৭ দিনেই শনাক্ত ৪৮৭২, মৃত্যু ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯

চলতি মাসের ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন চার হাজার ৮৭২ জন। আর এ মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোর রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (১৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৪০ জন এবং বাকিরা ঢাকার বাইরে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৯১ জন রোগী ভর্তি আছেন জানিয়ে কন্ট্রোর রুম বলছে, তার মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৯৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২০৩ জন।

কন্ট্রোল রুম জানায়, চলতি বছর মোট ১৫ হাজার ২২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম