রেড ক্রিসেন্টের দুই লাখ ডোজ টিকা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:০৬

রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে এই টিকা গ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মুজিবুল হক, রেড ক্রিসেন্ট-এর হেড অব ডেলিগেশন সঞ্জিব কাফলি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘বাংলাদেশ ভ্যাকসিন প্রদানে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। ইতোমধ্যে দেশে প্রায় ৮ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাস থেকে আরও সাড়ে তিন কোটি ডোজ দেওয়া হবে।’

রেড ক্রিসেন্টের টিকাগুলো সরকারের ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অবদান রাখবে বলেও জানান তিনি।

/এসআই/এফএ/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম