করোনায় গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলাতেই কারও মৃত্যু হয়নি।
রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যদিও তার আগের দিন (২০ নভেম্বর) করোনায় কোন মৃত্যু ছিল না।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগে, বাকি দুইজনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগের রয়েছেন একজন করে।
অধিদফতর জানাচ্ছে, ঢাকা বিভাগের মধ্যে আবার পাঁচজনেরই মৃত্যু হয়েছে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়। বাকি দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া জেলার আর আরেকজন খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার।









