একদিনে ৯ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৫৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে, তবে কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় (২৪ নভেম্বর সকাল ৮টা থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন, আর শনাক্ত হয়েছেন ২৩৭ জন। বুধবার এই সংখ্যা ছিল যথাক্রমে  তিন জন ও ৩১২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৭০ জন, আর নতুন শনাক্ত হওয়া ২৩৭ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৮৩২টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৮ লাখ এক হাজার ৮৬৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৩৭ হাজার ৬৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ লাখ ৬৪ হাজার ৮০৬টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ, আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পুরুষ তিন জন, আর নারী ছয় জন।

তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৯৯ জন, আর নারী ১০ হাজার ৭১ জন।

মারা যাওয়া ৯ জনের মধ্যে বয়স বিবেচনায় পাঁচ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। বাকিদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছে একজন।

যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ছয় জনই ঢাকা বিভাগের। বাকিদের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের রয়েছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ৯ জনের মধ্যে ছয় জনই মারা গেছেন সরকারি হাসপাতালে, আর বাকি তিন জন বেসরকারি হাসপাতালে।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান