ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫৭

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত  দুই নারী ক্রিকেটারকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় তাদের ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক  ডা. মো. নিয়াতুজ্জামান।

এই দুই জনের পাশাপাশি ক্রিকেট দলের আরেকজন পুরুষ সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত। তবে তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাদের মধ্যে একজনের কেবল কাঁশি রয়েছে, তাও সামান্য বলে জানিয়েছে  হাসপাতাল সূত্র।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই জন সদস্য করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ক্রিকেট দলের সদস্যরা জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফেরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জিম্বাবুয়ে থেকে আসা আমাদের দুই নারী ক্রিকেটার, যাদের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে। তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি এবং তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, কী অবস্থায় আছেন। পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছুদিন সময় লাগবে। অন্তত দুই সপ্তাহ লাগবে। পুরোপুরি যখন সেরে উঠবে, তখনই আমরা তাদের ছাড়তে পারবো।’

দুই নারী ক্রিকেটারের একজনের বয়স ২১ এবং আরেকজনের নবয়স ৩০ বছর। গত ৬ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে জানতে চেয়ে কল করা হলে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তাদের তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তারা কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তিন জনই ভালো আছেন, সুস্থ আছেন। ২ জন নারী ক্রিকেটারের সঙ্গে আরেকজন পুরুষ সদস্য ভর্তি হয়েছেন।’

তিন জনই সুস্থ হলে কেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলো— প্রশ্নে তিনি বলেন, ‘আসলে এটাতো নতুন ভ্যারিয়েন্ট। তাদেরকে পর্যবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের কারোরই কোনও উপসর্গ নেই, এটা হচ্ছে হাসপাতালের কনসালটেন্টদের মতামত। তারা ভালো আছেন।’

‘যেহেতু এই ভ্যারিয়েন্ট আমাদের দেশে নতুন, তাই তাদেরকে দেখার জন্য এখানে ভর্তি করা হয়েছে,আর কিছু না’, বলেন তিনি।

দুই নারীর বাইরে যিনি ভর্তি হয়েছেন, তিনিও কি ওমিক্রনে আক্রান্ত, প্রশ্নে ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘তিনি ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত
দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত, দ্রুত ছড়ায় সংক্রমণ
আবারও ওমিক্রন, কী বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম